23 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ওয়েলসকে হারিয়ে নক আউট পর্বে ইংল্যান্ড

ওয়েলসকে হারিয়ে নক আউট পর্বে ইংল্যান্ড


বিএনএ, স্পোর্টস ডেস্ক : মার্কাস রাসফোর্ডো জোড়া গোলে ওয়েলসকে বিধ্বস্ত করে বি’ গ্রুপ সেরা হিসেবে শেষ ষোল নিশ্চিত করেছে ইংল্যান্ড। মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হয় ‘ওয়েলস ও ইংল্যান্ড। ৩-০ গোলে জয় পায় ইংল্যান্ড। অন্য গোলটি করেন ফিল ফোডেন।

খেলার ৫০তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে প্রথম গোলটি করেন রাশফোর্ড। পরের মিনিটে হ্যারি কেইনের কাছ থেকে বল পেয়ে দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন ফিল ফোডেন।

এরপর ৬৮তম মিনিটে এসে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাশফোর্ড। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এরপর দুই পক্ষ গোলের চেস্টা করলেও তাতে ছিলনা গভীরতা। ফলে আর কোন গোলও হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

বি গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে এ গ্রুপ রানার্সআপ সেনেগালের বিপক্ষে। ইংল্যান্ড-সেনেগাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে