24 C
আবহাওয়া
১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ট্রাকের ধাক্কা জয়দীপ দাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোটেল সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়দীপ মিরসরাই ডিগ্রি কলেজের ছাত্র। জয়দীপ কক্সবাজারের নির্মল কান্তি দাশের ছেলে। নগরীর চকবাজারের ১ নম্বর জয়নগরের সেকান্দার ভিলার বাসিন্দা জয়দীপ

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, রাতে মোটসাইকেলে করে চকবাজারের বাসায় ফিরছিলেন জয়দীপ। রিয়াজউদ্দিন বাজার মোটেল সৈকত সংলগ্ন সড়কে একটি ট্রাককে মোটরসাইকেলটি অতিক্রম করতে গেলে ওই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!