20 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিএনএ, ঢাকা: রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম (১৯) নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করে তারা।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন এবং স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবি করেন। এছাড়া নিরাপদ সড়কের দাবি করেন শিক্ষার্থীরা।

এর আগে সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে রামপুরা এলাকায় বাসের চাপায় মাঈনুদ্দিন ইসলাম (১৯) নিহত হয়। সে এ বছর একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।

জানা যায়, তিনি পূর্ব রামপুরা মোল্লা বাড়িতে থাকতেন। মাইনুল পশ্চিম রামপুরায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফেরার পথে একটি অনাবিল বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় অভিযুক্ত বাস চালককে আটক করেছে পুলিশ।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা