26.4 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আটক ২৪২

চাঁদপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আটক ২৪২

চাঁদপুরের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আটক ২৪২

বিএনএ,চাঁদপুর: ১৭ দিন পৃথক অভিযান চালিয়ে চাঁদপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও নদীতে মাছ ধরার দায়ে ২৪২ জন জেলেকে আটক করা হয়েছে।এ সময় এক হাজার ৬০৪ কেজি ইলিশ, ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার জাল ও ৮৫টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে ২৪২ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জব্দ করা হয় ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার কারেন্ট জাল, এক হাজার ৬০৪ কেজি ইলিশ ও ৮৫টি মাছ ধরার নৌকা। আটকদের মধ্যে ১৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ড এবং ১১১ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ২০টি। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড ও চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ সীমানায় কাজ করছে চাঁদপুর নৌ থানা, মোহনপুর, আলু বাজার, নীলকমল, হরিণাঘাট ও বেলতলি পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ইলিশের বাড়িতে ইলিশের নিরাপদ প্রজনন সম্পন্ন করতে আমাদের প্রতিটি ইউনিট দিন ও রাত কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের অভিযানগুলো সফল। এই অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/ আরএস

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?