29 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জুস কারখানায় আগুন

চট্টগ্রামে জুস কারখানায় আগুন

আগুনে পুড়ল দুই দোকান

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় সজীব জুস ফ্যাক্টরি নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (৩০ অক্টোবর ২০২৪) ভোর সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

সজীব জুস ফ্যাক্টরিতে ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আশপাশের এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলে তিনি জানিয়েছেন।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের