23 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতে যাওয়া ৩ ভাইয়ের ২জনকে খুন

দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতে যাওয়া ৩ ভাইয়ের ২জনকে খুন

খুন

বিএনএ বিশ্বডেস্ক : দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশি খুন হয়েছে দুর্বৃত্তদের হাতে। শনিবার(২৯ অক্টোবর) রাতে ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা অঞ্চলে নিজের দোকানে এ ঘটনা ঘটে।এর আগে ২০১৫ সালে আবদুর রহিমের এক ভাই মো. তবারক আলী হত্যা করে সন্ত্রাসীরা। অন্য আরেক ছোটভাই মোবারক আলীর দোকান রয়েছে এই শহরে।

আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে।

রোববার দুপুরে নিহতের বড়ভাই মোহাম্মদ সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায় আব্দুর রহিম। সেখানেই সে বিয়ে করেছে। আফ্রিকার উজালা অঞ্চলে দোকান দিয়ে ব্যবসা শুরু করে। ছুটিতে এসে গত আগস্টে বাড়ি থেকে আবার আফ্রিকায় ফিরে যায় রহিম। শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ায় কয়েকজন অস্ত্রধারী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যায় তারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার