29 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ২০তম অধিবেশন ৬ নভেম্বর পর্যন্ত

২০তম অধিবেশন ৬ নভেম্বর পর্যন্ত

একাদশ জাতীয় সংসদে

বিএনএ, ঢাকা : একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির দশম সভায় রোববার (৩০ অক্টোবর) এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আবদুস সাত্তার ভুঞা।

বৈঠকে জানানো হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১ হাজার ৩টি প্রশ্নসহ মোট ১ হাজার ৪৭টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৫টি। বেসরকারি সদস্যদের বিলের কোন নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে ১টি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত ৫টি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৭টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৮টি, পাসের অপেক্ষায় ২টি ও উত্থাপনের অপেক্ষায় ৭টি বিল রয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম বৈঠক সঞ্চালনা করেন। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট