24 C
আবহাওয়া
১২:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ১১৫ রানে ৫ উইকেট, বিপাকে জিম্বাবুয়ে

১১৫ রানে ৫ উইকেট, বিপাকে জিম্বাবুয়ে

বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টাইগার পেস আক্রমণে নাস্তানাবুদ জিম্বাবুয়ের টপ অর্ডার। পাওয়ারপ্লের ১৭ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৫ রান।

দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সৌম্য রান না পেলেও শান্তর ব্যাট থেকে দ্রুত রান আসতে থাকে টাইগারদের স্কোরবোর্ডে। ইনিংসের শেষ ভাগে এসে আফিফের ঝড়ো ২৯ রানে ভর করে ১৫০ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগাররা।

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ের ব্যাটাররা। টাইগার পেসারদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে সিকান্দার রাজার দল। দ্রুত চার উইকেট তুলে নেন তাসকিন ও মুস্তাফিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৫ রান।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটকিপার), মিল্টন শুম্বা, রায়ান বার্ল, তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স, ব্লেসিং মুজারাবানি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে