27 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাজীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাজীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিএনএ, গাজীপুর: গাজীপুর মহানগরীর সালনা এলাকা থেকে ৭ হাজার ৮০০ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এসআই মো. আবুল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নড়াইলের লোহাগড়া থানার মৌলভী ধানারই গ্রামের বায়োজিদ হোসেন তুহিন (৪২) ও তার স্ত্রী পারভীন আক্তার (২৩)।

এসআই মো. আবুল হাসান জানান,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক সাড়াশি অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে তুহিনের বিরুদ্ধে ২০১৮ সালে ঢাকার উত্তরা-ভাটারা থানা, ২০১৭ সালে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ২০১৩ সালে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পারভীনের বিরুদ্ধে মামলা রয়েছে।

বিএনএ/রুকন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ