26 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পাটুরিয়ায় হামজার সঙ্গে উদ্ধারকাজে রুস্তম

পাটুরিয়ায় হামজার সঙ্গে উদ্ধারকাজে রুস্তম

ফেরি ডুবি, তৃতীয় দিনের উদ্ধারকাজ চলছে

বিএনএ, ঢাকা: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া শাহ আমানত ফেরি থেকে পড়ে ডুবে যাওয়া যানবাহন উদ্বারে কাজ করছে উদ্ধারকারি জাহাজ রুস্তম।

শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উদ্ধারকারি জাহাজ হামজার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছে ‘রুস্তম’। বিষয়টি জানিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার হোসেন।

তিনি জানান, চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। এ কাজে যোগ দিয়েছে ‘রুস্তম’। ডুবন্ত যানবাহনগুলো উদ্ধার শেষে ফেরি উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও জানান, উদ্ধার অভিযানে সকাল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১২টি ট্রাক-কার্ভাডভ‌্যান ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উল্লেখ, গত বুধবার পাটুরিয়া ঘাটে ফেরির তলা ফেটে শাহ আমানত ফেরি উল্টে যায়। উদ্বারকারি জাহাজ হামজা ৩ দিনে শুক্রবার দুপুর দেড় টা পর্যন্ত ১০টি বড় যানবাহন ও একটি মটর বাইক উদ্বার করতে সক্ষম হয়। শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে দুপর দেড়টা পর্যন্ত উদ্বারকারি দল একটি পণ্যবাহী ট্রাক উদ্বারের কাজ শেষ করতে পারেনি। ৭ ঘণ্টায় একটি ট্রাক উদ্বার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চালক ও ট্রাক মালিকরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ