29 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » পাবনায় শিয়ালের কামড়ে আহত ১১

পাবনায় শিয়ালের কামড়ে আহত ১১


বিএনএ, পাবনা : পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড শালঘর মহল্লায় ও সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শালঘর মহল্লার মো. রফিকের বাড়ির পাশে পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগল প্রথমে শিয়ালের হামলার শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন শালঘর এলাকার বাদশার মেয়ে জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০), সোনিয়া (১৪)।

এছাড়াও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সাব্বিরের মেয়ে সিনহা (৩), লাকি (৩০), বায়জিদ (০৬), রেহেনা (৪২), সামসুর (২২) পাগলা শিয়ালের আক্রমণের শিকার হন।

পরে এলাকাবাসী শিয়ালটিকে একটি ঝোপ থেকে সাড়ে পাঁচটার দিকে ধরে পিটিয়ে মেরে ফেলে।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজ আহমেদ জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ