25 C
আবহাওয়া
৯:০২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

ফেনীতে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক


বিএনএ, ফেনী : ফেনীর দাগনভূঞায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) সকাল সাড়ে দশটার দিকে দাগনভুঞা পৌর এলাকার জগতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৪৫) গফুর ভান্ডারীর ছেলে এবং পেশায় ট্রাক চালক ছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অপরদিকে, নিহতের স্ত্রী খালেদা ইয়াসমিন (৩২) কে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০০২ সালে পারিবারিকভাবে আলমগীর ও ইয়াসমিন বিয়ে করেন। শুরুতে দম্পতি সুখী জীবন যাপন করলেও, গত কয়েক বছর ধরে পারিবারিক কলহের কারণে আলমগীর নারায়ণগঞ্জে অন্য বিয়ে করেন। এরপর থেকে তিনি ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন।

ঘটনার দিন রাতে আলমগীর বাড়ি ফেরেন। সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে ইয়াসমিন তাকে কুপিয়ে হত্যা করেন।

দাগনভুঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন