24 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মসজিদের পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

মসজিদের পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে পুকুরে গোসল করতে নেমে আয়াস উদ্দিন জাদরান (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঈদগাঁও বাজারের বায়তুশ শরফ মসজিদ পুকুরে এই ঘটনা ঘটে। জাদরান ঈদগাঁও উপজেলার ঈদগাহ রশিদ আহমেদ কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান  জানান, প্রতিদিনের মতো বিকেলে ফুটবল খেলা শেষে জাদরান ও তার দুই সহপাঠী বায়তুশ শরফ মসজিদের পুকুরে গোসল করতে নামেন। পুকুরে ডুব দেওয়ার পর অপর দুই সহপাঠী ভেসে উঠলেও জাদরান উঠেনি। তাকে না দেখে অপর সহপাঠী ও মসজিদের ঘাটে বসা লোকজন অনেক্ক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তার নিথর দেহ ভেসে উঠে।

বিএনএনিউজ,এইচএম ফরিদুল আলম শাহীন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে