22 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনায়

বিএনএ ঢাকা: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দেলদুয়ার উপজেলার বরটিয়া গ্রামের মোস্তফার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন।

তিনি জানান, বিকেলে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। এটি করাতিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সজীব ও অজ্ঞাত পথচারী নিহত হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয় বলে জানান নবীন হোসেন।

বিএনএনিউজ/রিপন,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা