32 C
আবহাওয়া
৪:০৮ অপরাহ্ণ - আগস্ট ৩০, ২০২৬
Bnanews24.com
Home » জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২৭

জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২৭


বিএনএ, বিশ্বডেস্ক : জিম্বাবুয়েতে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন পুণ্যার্থী নিহত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দেশটির পুলিশ দুর্ঘটনার খবর ও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দেশটির রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে শিভু এলাকার কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। বিদেশি নিবন্ধিত একটি পণ্যবাহী ট্রাক আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে মিনিবাসটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসির প্রকাশ করা ভিডিও চিত্রে দেখা যায়, অগ্নিকাণ্ডে মিনিবাসটি পুরো পুড়ে কেবল একটি কঙ্কালে পরিণত হয়েছে। দুর্ঘটনায় আরও অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় উভয় বাহনে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ