31 C
আবহাওয়া
১২:৩৬ অপরাহ্ণ - আগস্ট ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩


বিএনএ,ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শনিবার (২৯ আগষ্ট ) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৮ টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ বিকট আওয়াজ শুনে সড়কের দিকে তাকাতেই দেখি একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলটি দুমড়ে  মুচড়ে গেছে। সড়কের উপর তিন জন যুবক পড়ে আছে। সকলের মাথায় গুরুতর আঘাত রয়েছে। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

ভাঙ্গা জরুরী বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল এ তথ্য নিশ্চিত করে জানান, অজ্ঞাত বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মোটরসাইকেলে থাকা আহত আরও দুই যুবককে ঢাকায় নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ