23 C
আবহাওয়া
১১:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের নতুন জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান খান

চট্টগ্রামের নতুন জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান খান

চট্টগ্রামের নতুন জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান খান

বিএনএ, চট্টগ্রাম: ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খানকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ আসাদুজ্জামান খানকে জেলা ও দায়রা জজের কাছে আগামী ১ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা যায়, মোহাম্মদ আসাদুজ্জামান খান চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট ও চট্টগ্রাম কাস্টম হাউসের আইন উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন।

এদিকে একইদিন রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জাকির হোসেনকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা