27 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গণপরিবহনে কমতে পারে ভাড়া

গণপরিবহনে কমতে পারে ভাড়া

গণপরিবহন

বিএনএ, ঢাকাঃ জ্বালানি তেলের দাম কমার পর এবার গণপরিবহনের ভাড়াও কমানোর ইঙ্গিত পাওয়া গেছে সরকার পক্ষ থেকে। আগামীকাল বুধবার (৩১ আগস্ট) এ বিষয়ে মিটিং হওয়ার কথা, সেখান থেকে বাস ভাড়া কমানোর ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এমনই ইঙ্গিত দিয়েছেন।

তিনি  বলেন, এনিয়ে বুধবার বসবেন তারা।তবে ভাড়া কতটা কমতে পারে, সে বিষয়ে কোনো ধারণা এখনই দিতে পারছেন না তিনি।

গত ৫ আগস্ট বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার তেলের দাম বৃদ্ধি করে। সে সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়ানো হয়। এতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এরপর দূর পাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূর পাল্লায় বাসের ভাড়া কিলোমিটারে এখন ২ টাকা ২০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

সোমবার (২৯ আগস্ট) ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের লিটারে ৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম পড়বে ১০৯ টাকা, অকটেনের দাম ১৩০ টাকা ও পেট্রোলের দাম পড়বে ১২৫ টাকা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা