27 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পুলিশ মহাপরিদর্শক

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পুলিশ মহাপরিদর্শক

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পুলিশ মহাপরিদর্শক

বিএনএ ডেস্ক: ইউএন চিফ অব পুলিশ সামিটে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন পুলিশ মহাপরিদর্শ ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাতে পুলিশ প্রধানকে জেএফকে বিমানবন্দরে পৌঁছান। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিউইয়র্কের কর্মকর্তাগণ ও  প্রবাসী বাংলাদেশীরা তাকে অভ্যর্থনা জনান। বিভিন্ন পেশাজীবী সংগঠন ও দলমত নির্বিশেষে বিমান বন্দরে ছুটে যান প্রবাসী। আইজিপিও তাদের শুভেচ্ছা গ্রহণ করেন।

জেএফকে বিমানবন্দরে আইজিপিকে স্বাগত জানান প্রবাসীরা
জেএফকে বিমানবন্দরে আইজিপিকে স্বাগত জানান প্রবাসীরা

আইজিপি ইউএনকপস- এ অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ, জাতিসংঘের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের নেতৃত্বে জাতিসংঘ পুলিশ সামিতে গেছেন ছয় সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ছাড়াও আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

গত ২৫ আগস্ট পুলিশ মহাপরিদর্শকের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী জাতিসংঘ পুলিশ সামিট অনুষ্ঠিত হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আইজিপি জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। ভিসা দেয়ার ক্ষেত্রে এমন শর্ত উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘মানবাধিকার লঙ্ঘনে’র অভিযোগ এনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

এক বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যুদ্ধে অংশ নিয়ে র‌্যাব আইনের শাসন ও মানবাধিকার খর্ব করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থ এতে হুমকির মুখে পড়েছে।

ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞায় থাকা কর্মকর্তাদের মধ্যে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের (র‍্যাবের সাবেক মহাপরিচালক) নাম আছে।

নিষেধাজ্ঞা থাকায় জাতিসংঘ পুলিশ সামিটে অংশ নেয়ার ক্ষেত্রে আইজিপির যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

বিএনএ/এ আর

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা