25 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাসের আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ

গ্যাসের আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ

বার্ন ইউনিট

মেডিকেল প্রতিবেদক: কেরানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ মডেল মান্দাইল জাওলা পাড়া এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ছয় জন হলেন, শাহাদাত হোসেন (২০), ইয়াসিন ( ১২ ), সোনিয়া (২৬ ), মরিয়ম (৮), বেগম ( ৬০), ইদুনি বেগম (৫০)।

রফিকুল ইসলাম নামে দগ্ধদের এক স্বজন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ইদুনি বেগম রান্না ঘরে চুলা জ্বালানোর জন‌্য দিয়াশলায়ের কাঠি জ্বালানে আগুন ধরে যায় এবং বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ছয় জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আগুনে মোহাম্মাদ ইয়াসিনের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং বেগমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। এই দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/ আহক/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা