28.6 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - জুলাই ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৮

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৩ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৫৭ জনে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ