25 C
আবহাওয়া
১২:১৩ অপরাহ্ণ - মে ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৩১৬

বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৩১৬

চট্টগ্রামে সাংবাদিক-পুলিশ মিলে ডাকাতির ছক এএসআই গ্রেফতারে তোলপাড়

বিএনএ, ঢাকা : সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৮০৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫০৭ জন।

বুধবার (৩০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫০৭ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৩১৬ জনকে।

অভিযানে উদ্ধার করা হয়েছে, দেশীয় পিস্তল ২টি, একনলা বন্দুক ৫টি, দেশীয় শুটারগান ১টি, গুলি ১৩ রাউন্ড, কার্তুজের খোসা ৬টি, ওয়েল্ডিং মেশিন ১টি, গ্রাউন্ড মেশিন ১টি, চাইনিজ কুড়াল ১টি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ