25 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ইংল্যান্ডের কোচের পদত্যাগ

ইংল্যান্ডের কোচের পদত্যাগ

ইংল্যান্ডের কোচের পদত্যাগ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চার বছরের চুক্তি ছিল ম্যাথিউ মটের। কিন্তু হঠাৎ করেই দুই বছরের মাথায় ইংল্যান্ডের সীমিত ওভারের কোচের পদ ছেড়ে দিলেন তিনি। কোচের পদ ছাড়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অস্ট্রেলিয়ান।

ইংল্যান্ডের সঙ্গে অধ্যায় শেষ করা নিয়ে মট বলেছেন, ‘ইংল্যান্ড পুরুষ দলের কোচ হওয়াটা আমার জন্য ছিল গর্বের এবং সম্মানের। গত দুই বছরে আমরা সাফল্যের জন্য সব কিছু করেছি। আমার মেয়াদে দুর্দান্ত প্যাশন নিয়ে দল যে পারফরম্যান্স করেছে, তাতে আমি সত্যি গর্বিত। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অবিশ্বাস্য মুহূর্তটিও।’

২০২২ সালে মে মাসে ইংল্যান্ডের কোচের দায়িত্ব নিয়েছিলে মট। দায়িত্ব নেওয়ার পরেই বেন স্টোকস-বাটলারদের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ জেতান তিনি। এরপর তার অধীনে বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজে জিতেছে ইংল্যান্ড। এর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। তবে সাম্প্রতিক সময়ে আইসিসির টুর্নামেন্টে সাফল্য পায়নি ইংল্যান্ড।

ওয়ানডে বিশ্বকাপের পর এ বছর হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। তার অধীনে সাফল্য না পাওয়াতেই হয়তো মেয়াদ শেষ হওয়ার ২ বছর আগেই পদ ছাড়লেন মট। ৫০ বছর বয়সী কোচের জায়গায় অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা