25.8 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ব্যাংকের লেনদেন বুধবার হতে ১০টা-৪টা

ব্যাংকের লেনদেন বুধবার হতে ১০টা-৪টা

ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রোববার

ঢাকা: আগামীকাল বুধবার(৩১ জুলাই) হতে স্বাভাবিক সময়ে চলবে দেশের ব্যাংকগুলোর লেনদেন। গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর অফিসিয়াল কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় আগামীকাল বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিসের সময় স্বাভাবিক সময়ে চলবে। তাই ব্যাংক লেনদেনও ফিরছে স্বাভাবিক সময়ে।

এর আগে গত রোববার থেকে আজ মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত তিনদিন ব্যাংকগুলোর লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত সপ্তাহে তিন দিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় ব্যাংকিং কার্যক্রম।

বিএনএ,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?