23 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ভারতীয় শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকা: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের দেখা দিয়েছে কয়লা সংকট। এতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর আগেও ডলার সংকটের কারণে অপ্রয়োজনীয় ও বিলাসবহুল পণ্য আমদানিতে এলসি খোলার বিষয়ে কড়া অবস্থানে ছিল বাংলাদেশ ব্যাংক। সেই তালিকায় কয়লাও পড়ে যায়। এ কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এর আগেও বন্ধ ছিল।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন। আনোয়ারুল আজীম বলেন, শনিবার রাত সাড়ে ৩টায় কয়লা সংকটের কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে রোববার (১৬ জুলাই) টারবাইন ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। মেরামত শেষে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার সাত মাসে পাঁচ বার বন্ধ হয়েছে।বারবার বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ায় দ্বিতীয় ইউনিটের বানিজ্যিক উৎপাদন শুরু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা