27 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিলো বিএনপি

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিলো বিএনপি

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিলো বিএনপি

বিএনএ, ঢাকা: গত ২২ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। রোববার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিএনপির প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।

জমা দেয়া তালিকায় দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দলটির মোট আয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। এখানে আয়ের উৎস হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এফডিআর থেকে অর্জিত সুদের কথা উল্লেখ করা হয়েছে।

বিএনপির মোট ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। ব্যয়ের খাত হিসেবে অফিসের বিভিন্ন খরচ, পোস্টার ও লিফলেট ছাপানো, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র, বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, নিহত-আহত নেতা-কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা, বিভিন্ন ইফতার মাহফিল এবং বিবিধ খরচের কথা উল্লেখ করা হয়েছে।

আয়-ব্যয়ের হিসাব শেষে দলটির মোট উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা উল্লেখ করেছে।

রুহুল কবির রিজভী ইসিতে গণমাধ্যমকর্মীদের বলেন, এটা রুটিন ওয়ার্ক। রাজনৈতিক দলগুলো তাদের আয়-ব্যয়ের বার্ষিক হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন জমা দেয়া ছাড়া কমিশনের সঙ্গে আর কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী