27.9 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) গুলিতে মোহাম্মদ সেলিম (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া ৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত সেলিম ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে।

রোববার (৩০ জুলাই) সকালে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ১০টার দিকে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন আরসা সন্ত্রাসী সেলিমকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। গুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিএনএনিউজ/শাহীন,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি