25 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মাঙ্কিপক্স : নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

মাঙ্কিপক্স : নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

মাঙ্কিপক্স

বিএনএ, বিশ্বডেস্ক : আমেরিকার নিউইয়র্ক শহরে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জরুরি অবস্থা ঘোষণা করে সংক্রমণ ঠেকানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে হকুল বলেন, “মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের জন্য আমি নিউইয়র্কে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করছি।”

গভর্নর হকুল একটি নির্বাহী আদেশও জারি করেছেন যাতে তিনি উল্লেখ করেছেন, সারাদেশের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে নিউইয়র্কে।

তিনি বলেন, “সারাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রতি চারজনের মধ্যে একজন নিউ ইয়র্ক শহরের বাসিন্দা। আমরা রাত দিন ২৪ ঘন্টা কাজ করছি, আরো ভ্যাকসিন নিশ্চিত করার জন্য কাজ করছি। পাশাপাশি মাঙ্কিপক্স পরীক্ষার সক্ষমতা এবং নিউইয়র্কের জনগণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।

গভর্নর ক্যাথি হকুলের এই নির্বাহী আদেশ দেশের ইএমএস পারসোনেল, ফার্মাসিস্ট এবং নার্সদের জন্য প্রযোজ্য হবে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন