27.5 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেন দুর্ঘটনায় নিহতদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

ট্রেন দুর্ঘটনায় নিহতদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় নিহতের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

বিএনএ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ১১ জনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তাদের জানাজায় অংশ নেন হাজারো মুসল্লি।

শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে হাটহাজারীর খন্দকিয়া স্কুল মাঠে রিদোয়ান, সজীব, মারুফ, হাসান ও নিরুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আত্মীয়-স্বজনসহ হাজারো মানুষ। পরে ৫ জনের দাফন সম্পন্ন হয়।

এর আগে নিহত হিসামের জানাজা হয় শিকারপুরের নিজ বাড়িতে। সাগর ও মাহিমের পারিবারিকভাবে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। শুক্রবার রাতেই সাজ্জাদ, রাকিব ও জিসানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। রাত ১১টার দিকে তাদের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয় রেলওয়ে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় গ্রেফতার গেটম্যান সাদ্দামকে আসামি করে থানায় মামলা করেছে রেলওয়ে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস ভয়াবহ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। তারা কোচিং সেন্টার থেকে শিক্ষা সফরে গিয়ে খৈয়াছড়া ঝর্ণা দেখে ফিরছিলেন। ইতোমধ্যে এ ঘটনার তদন্তে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি।

দুর্ঘটনায় কারো অবহেলা ছিল কিনা, তা তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬