30 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - জুন ৩০, ২০২৬
Bnanews24.com
Home » জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

বিএনএ, ঢাকা : দেশে জুলাই মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ফলে চলতি বছরের ৩১ মে জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মূল্যহার জুলাই মাসেও বলবৎ থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তা জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩১ মে ২০২৬ তারিখে প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয় মূল্য ১৫৫ টাকা লিটার, অকটেন ১৪৫ টাকা লিটার, পেট্রোল ১৪০ টাকা লিটার, কেরোসিন ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত মূল্যহার জুলাই ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। এ মূল্যহার ১ জুলাই থেকেও কার্যকর থাকবে।

উল্লেখ্য, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের ৩১ মে রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ