28.4 C
আবহাওয়া
১২:২০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ববিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ জুলাই

ববিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ জুলাই

১৯ দিনের ছুটিতে যাচ্ছে ববি

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮শে জুলাই। শনিবার (২৯ জুন) বিকাল ৪টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৪তম সভায় এ সিধান্ত নেওয়া হয়।

রোববার (৩০ জুন) জনসংযোগ অফিসের উপ- পরিচালক মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা মোট ১৫৭০ টি। এর বাইরে কোটায় আসন সংখ্যা ১২৬টি। এদিকে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩০ জুলাই।

বিএনএ/ রবিউল, এমএফ/এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু