33 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » হত্যার হুমকি : ব্যারিস্টার সুমনের জিডি

হত্যার হুমকি : ব্যারিস্টার সুমনের জিডি

সোহাগের বরখাস্ত জালিয়াতির আন্তর্জাতিক স্বীকৃতি: ব্যারিস্টার সুমন

ঢাকা: হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হত্যার হুমকি পেয়ে রাজধানীর শেরে বাংলানগর থানায় একটি জিডি করেছেন।

শনিবার (২৯ জুন) নিজ নির্বাচনী এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারফত তাকে হত্যার জন্য মাঠে নেমেছে অজ্ঞাতনামা ৪-৫ জনের একটি গ্রুপ, এমন তথ্য পেয়ে ওই জিডি করেন।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন  জিডিতে উল্লেখ করেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন সময়ে তার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন।  ওসি তাকে বলেন, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে ৪/৫ জনের একটি টিম মাঠে নেমেছে।  আপনি রাতে বাহিরে বের হবেন না সাবধানে থাকবেন। ’

তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই বাক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন।  বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনে ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডির আবেদন করেন ব্যারিস্টার সুমন।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর