29 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই

অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই


বিএনএ, বিনোদন ডেস্ক : দেশের প্রথিতযশা নাট্যশিল্পী মিতা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ জুন) যুক্তরাজ্যের একটি হাসপাতালে সেখানকার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেত্রীর মেয়ে নাভিন চৌধুরী ফেসবুকে মিতা চৌধুরীর মৃত্যুর খবরটি জানান।

তিনি বলেছেন, ‘বন্ধুরা, আমি নবীন বলছি, ঘণ্টা দুয়েক আগে মা আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনুগ্রহ করে তার জন্য দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবার মেসেজ-কলের জবাব দিতে পারবো না। আমাদের মা এখন বাবার সঙ্গে পুনরায় গান গাইছেন, নাচ করছেন…।’

উল্লেখ্য, সত্তর-আশির দশকে নাট্যাঙ্গনের পরিচিত মুখ ছিলেন মিতা চৌধুরী। তবে দীর্ঘ দিন তিনি যুক্তরাজ্যে প্রবাসী ছিলেন। মাঝে ২০০৬ সালে দেশে ফিরে নাটকে কাজ করেছিলেন। টিভি নাটকের পাশাপাশি মঞ্চনাটকেও উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত