25 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আবারও মা হলেন গায়িকা ন্যান্সি

আবারও মা হলেন গায়িকা ন্যান্সি

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি

বিএনএ বিনোদন ডেস্ক: সন্তানের মা হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। বুধবার (২৯ জুন) বিকেলে ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম দিয়েছেন তিনি। এটি ন্যান্সির তৃতীয় সন্তান।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ন্যান্সি৷ সেখান থেকেই তার মা হওয়ার খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

তিনি জানান, গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে হাসপাতালে ভর্তি হন ন্যান্সি। আজ বিকেলে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে।

গত বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়ে হয় ন্যান্সির। এটি এই দম্পতির প্রথম সন্তান। তবে এর আগের সংসারে ন্যান্সির আরও দুটি মেয়ে রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা