32 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বৌভাত অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেট, বরকে জরিমানা

বৌভাত অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেট, বরকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় পথচারিকে ৩২০০ টাকা জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গোপনে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। স্বাস্থ্যবিধি না মানায় কমিউনিটি সেন্টারের মালিক ও বরকে জরিমানা করা হয়েছে

বুধবার (৩০ জুন) দুপুরে থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল সীতাকুণ্ডের টেরিয়াল এলাকার রাখী কমিউনিটি সেন্টারে। খবর পেয়ে বেলা ৩টায় অভিযান চালান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন জানান, সরকারি নির্দেশনা ও করোনা স্বাস্থ্যবিধি সম্পূর্ণ উপেক্ষা করে বৌভাত অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে সীতাকুণ্ডের টেরিয়াল এলাকার রাখী কমিউনিটি সেন্টারে অভিযান চালায়। এসময় দক্ষিণ ফেদাই নগরের রারৈয়াঢালার অধিবাসী সূর্য মোহন নাথের পুত্র সুজন চন্দ্র নাথকে ১০ হাজার টাকা এবং রাখী কমিউনিটি সেন্টারের মালিক হোসেন আলী ভূইয়াক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরণের সকল অনুষ্ঠান আয়োজন না করার জন্য সতর্ক করা হয়। করোনা মহামারি প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী