24 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

কক্সবাজারে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

কক্সবাজারে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ছেলের লাঠির আঘাতে মারা গেছে শাহবুদ্দিন (৪০) নামে এক দিনমজুর। সোমবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ায় হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল চিতাখোলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত বাবা শাহাবুদ্দিন মঙ্গলবার (৩০ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চেয়ারম্যান ইমরুল কায়েস আরও জানান, দিনমজুর শাহাবুদ্দিনের সঙ্গে তার স্ত্রীর বিরোধ চলছিল। এর জের ধরে ছেলেকে নিয়ে তিনি গত ৩ মাস আগে বাবার বাড়ি চলে যান। তাদের সংসারে আরও তিন সন্তান রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সামাজিক বৈঠক হলেও শাহাবুদ্দিনের স্ত্রী ফেরত আসেননি।

সর্বশেষ সোমবার রাতে এসব বিষয় নিয়ে শাহাবুদ্দিনের সঙ্গে কথা বলতে আসে তার ছেলে। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে ছেলে তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে শাহাবুদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে লিখিত এজাহার হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে