29 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » খাবারের মধ্যে মৃত সাপ, শতাধিক ছাত্রীকে হাসপাতালে প্রেরণ

খাবারের মধ্যে মৃত সাপ, শতাধিক ছাত্রীকে হাসপাতালে প্রেরণ

খাবারের মধ্যে মৃত সাপ

বিশ্ব ডেস্ক:  স্কুল কর্তৃপক্ষের দেয়া দুপুরের খাবারের ডেকসিতে একটি মৃত সাপ পাবার পর  শতাধিক ছাত্রীকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবরে বলা হয়েছে , এদের মধ্যে কয়েকজন বেহুশ হয়েছিল, কেউ কেউ বমি করতে করতে গুরুতর অসুস্থ বোধ করছিল।

অবশ্য কয়েক ঘণ্টার চিকিৎসার পর ১১০জন ছাত্রীর সবাই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলায় রবিবার।

একটি বেসরকারী অলাভজনক সংস্থা সরকারি স্কুলটিতে দুপুরের খাবার সরবরাহ করতো।

জেলা ম্যাজিস্ট্রেট এনায়েত খান বলেন, শতাধিক ছাত্রী খাবার নিতে লাইনে থাকলেও সাপের দেহ দেখা পর্যন্ত খাবার বিতরণ করা হয়েছিল মাত্র ১৮জনকে। কীভাবে খাবারের পাত্রে সাপ গেল তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারে নি।

সূত্র: ইনডিপেন্ডডেন্ট ডট ইউকে।

বিএনএ,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী