23 C
আবহাওয়া
১০:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে’র শোভাযাত্রায় গুলি, নিহত ১৬

যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে’র শোভাযাত্রায় গুলি, নিহত ১৬


বিএনএ বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে পালনের সময় বিভিন্ন স্থানে গুলির ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।  এ ছাড়া হতাহত হয়েছে আরও অনেক লোক।

যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন যুদ্ধে প্রাণ দেওয়া সাহসী সৈনিকদের স্মরণে প্রতিবছর মে মাসের শেষ সোমবার মেমোরিয়াল ডে পালন করে দেশটির সর্বস্তরের মানুষ।

দেশটির অন্তত আটটি অঙ্গরাজ্যের সমুদ্র সৈকত, বিদ্যালয় এবং মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি, বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ রয়েছেন ৬০ বছর বয়সীরাও।

পুলিশ জানায়, দুটি গ্রুপের বাগবিতণ্ডা ও বিবাদ সহিংসতায় রূপ নেয়। যার মধ্যে ৯ জন ভুক্তভোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং আহতদের মধ্যে শিশুও রয়েছে।

বন্দুক সহিংসতার প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার বিকেলে। শিকাগো টেলিমুন্ডো এলাকায় নর্থ এভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিকাগোর ঘটনায় কেউ নিহত হননি।

মেমোরিয়াল ডে পালন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সমাধি ফুল ও জাতীয় পতাকায় সজ্জিত করা হয়। অনেক সিটিতে সাঁজোয়া যানে করে বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী