30 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে বিধ্বস্ত প্লেনের সন্ধান, ১৪ মরদেহ উদ্ধার

নেপালে বিধ্বস্ত প্লেনের সন্ধান, ১৪ মরদেহ উদ্ধার

নেপালে বিধ্বস্ত প্লেনের সন্ধান, ১৪ মরদেহ উদ্ধার

বিএনএ বিশ্বডেস্ক : পাহাড়ে বিধ্বস্ত হওয়া নেপালের বিমানটির ধ্বংসাবশেষ সোমবার একটি পাহাড়ে ছড়িয়ে ছিটানো অবস্থায় পাওয়া গেছে।নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।   ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ মে) দেশটির তার এয়ারের একটি প্লেন ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়।প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি মোস্তাং জেলার সানোসওয়্যারে পাহাড়ি শহর জোমসোমের কাছে বিধ্বস্ত হয়। এটি কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পোখারা রিসোর্ট শহর থেকে উড্ডয়ন করেছিল।

নেপাল পুলিশের ইন্সপেক্টর রাজ কুমার তামাংয়ের নেতৃত্বে একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ জানিয়েছে, কিছু মরদেহ চেনার উপায় নেই, দেহাবশেষ সংগ্রহ করা হচ্ছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত