25.8 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসবে: স্বাস্থ্যমন্ত্রী

এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসবে: স্বাস্থ্যমন্ত্রী


বিএনএ, ঢাকা : আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ‘লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ আমরা কাভার করে নিয়েছি। আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে।”

“এরইমধ্যে অনেক জায়গায় শতভাগ হয়ে গেছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় এখন একটাও হামের রোগী নাই,” যোগ করেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ