18 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে তরুণের মরদেহ উদ্ধার

রাজধানীতে তরুণের মরদেহ উদ্ধার

রাজধানীতে তরুণের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর কদমতলীতে সিজান হোসেন (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুস্কৃতিকারীরা তাকে হত্যা করে অটোরিক্সা নিয়ে গেছে বলে পুলিশ জানায়।

কদমতলী থানার উপ পরিদর্শক (এস আই) মহোর আলী জানান, শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে কদমতলীর শিল্প এলাকার বড়ইতলা রেলগেইট তাজ ইন্ডাষ্ট্রীজ (প্রাঃ) লিঃ’র সামনে পাকা রাস্তার ওপর থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মৃতের মাথার দুইপাশে থেঁতলানো আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা তার মাথায় আঘাত করে অটোরিক্সাটি নিয়ে গেছে।

নিহত সিজানের ভাই রুবেল জানায়, ২০২২ সালে রাজশাহী আদিল কলেজ থেকে এইচএসসি পাশ করেছে আমার ভাই। সংসারের দারিদ্রতার কারণে পার্টটাইম রিক্সা চালিয়ে রোজগার করতো। দিনের বেলায় অটোরিক্সা পুলিশে ধরার কারণে রাতে গাড়ি চালাতো সে। কামরাঙ্গীরচর এলাকার আলী নগরের গোলাম আজমের গ্যারেজের রিক্সা চালাতো।

শনিবার রাত ১০টায় রিক্সা নিয়ে বের হয়, ১২টায় বাবার সাথে কথা হয় তার। রাত ১টায় ফোন বন্ধ হয়ে যায়। এরপর তার কোন খোঁজ না পেয়ে খোঁজাখুজি শুরু করি। সকালে পুলিশের ফোন পেয়ে মর্গে এসে মরদেহ শনাক্ত করেন বাবা রবিউল। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে রাখা হয়। তাদের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে বলে নিহতের ভাই রুবেল জানায়।

বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা