26 C
আবহাওয়া
৫:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দুর্ধর্ষ ডাকাত সর্দার আবছার গ্রেপ্তার

দুর্ধর্ষ ডাকাত সর্দার আবছার গ্রেপ্তার

দুর্ধর্ষ ডাকাত সর্দার আবছার গ্রেপ্তার

বিএনএ. চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীর দুর্ধর্ষ ডাকাত সর্দার একাধিক মামলার আসামি নুরুল আবছারকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম খিতাপচরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আবছার উপজেলার পশ্চিম খিতাপচর গ্রামের মোল্লা বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ডাকাত আবছারের বিরুদ্ধে, বোয়ালখালী ও পটিয়া থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য যাচাই-বাছাই করা হয়।

তিনি আরও বলেন, আবছারের বিরুদ্ধে ২০২২ সালের ২৮ নভেম্বর মাদক আইনে দায়েরকৃত একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় আবছারকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের