18 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে নারীর মরদেহ উদ্ধার

হাটহাজারীতে নারীর মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাতনামা পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) রাত দশটার দিকে উপজেলার মেখল ইউনিয়নের পূন্ডরিক ধাম সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার রাতে স্থানীয় লোকজন রাস্তার পাশে আনুমানিক ৫২ থেকে ৫৩ বছর বয়সী একজন নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন সবুজ জানান, অজ্ঞাতনামা নারীর মরদেহ পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা