27 C
আবহাওয়া
১:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » দেশ ছেড়ে পালালেন বসুন্ধরার এমডির স্ত্রী-সন্তান

দেশ ছেড়ে পালালেন বসুন্ধরার এমডির স্ত্রী-সন্তান

বসুন্ধরা এমডির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

বিএনএ, ঢাকা : কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের স্ত্রী–সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য দেশ ছেড়েছে পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে একটি ভাড়া করা বিমানে তারা দেশ ছেড়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি মিলেনি। তবে স্পেশাল ব্র্যাঞ্চ থেকে অনুমতি দেয়া হয়েছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাঁদের দুই সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে ও দুই পরিবারের তিনজন গৃহকর্মী দেশত্যাগ করার কথা বিমানবন্দর সূত্রে জানা গেলেও নিশ্চিত করতে পারেনি বেবিচক চেয়ারম্যান।

ফ্লাইটটির গন্তব্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বলে জানায় বেবিচক।

বুধবার (২৮ এপ্রিল) হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শুনানির কথা থাকলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি। সেই সঙ্গে হাইকোর্টে আগাম জামিন শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট