31 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, আরোহীরা সবাই নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, আরোহীরা সবাই নিহত


বিএনএ, ডেস্ক :যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন পার্কে একটি ছোট প্লেন বাড়ির ওপর বিধ্বস্ত হয়ে আরোহীর সবাই মারা গেছে । এ সময় বাড়িটিতে আগুন লেগে যায়।স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

ব্রুকলিন পার্কের ফায়ার চিফ শন কনওয়ে জানিয়েছেন, ঠিক কতজন যাত্রী প্লেনে ছিলেন তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বড় গাছঘেরা একটি বাড়িতে আগুন জ্বলছে। পাশাপাশি, আরেকটি ভিডিওতে ঘটনাস্থল থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। আশপাশের বাড়িগুলো আগুনের ক্ষতির শিকার হয়নি। তিনজন দমকলকর্মী পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এফএএর সহায়তায় দুর্ঘটনার তদন্ত করবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী