25 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সন্ত্রাসী বাপ্পু সহযোগীসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সন্ত্রাসী বাপ্পু সহযোগীসহ গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বিশেষ অভিযানে অস্ত্র সন্ত্রাসী মোঃ নুরুল আমিন বাপ্পুকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নুরুল আমিন বাপ্পুর (২৯) পিতার নাম নুরুছ ছফা। তার বাড়ি রাউজান জেলায়। অপর গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলো জুয়েল মিয়া (২৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযানে যায়। তাদের কাছে খবর ছিল মাদক কেনা বেচার জন্য অবস্থান করছে কয়েকজন। সেখান থেকে নুরুল আমিন ও তার সহযোগী জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় নিজের কোমর থেকে ০১টি এসবিবিএল বন্দুক বের করে দেয় বাপ্পু।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের