18 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ

জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

কুমিল্লা :  আগামী জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি।

শুক্রবার(২৯ মার্চ ২০২৪ ) কুমিল্লায় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনকালে তিনি গণমাধ্যম কর্মীদের এ কথা জানান।

রুমানা আলী আরো জানান, তৃতীয় ধাপে জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরীক্ষায় উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।

সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলাগুলোতে লিখিত পরীক্ষা ২৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, কোন আবেদনকারী যেন প্রতারণার শিকার না হন, সেজন্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক রয়েছে। পরীক্ষার্থীরা সবাই সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোঃ মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল আলম প্রমুখ।

এই ধাপে কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিচ্ছে ২১ হাজার ৩১৬ জন এবং অনুপস্থিত ১০ হাজার ৮৮৩ জন। এরমধ্যে নারী ১৪ হাজার ৭৬৭ জন এবং পুরুষ ১৭ হাজার ৪৩২ জন। সূত্র: বাসস

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা