23 C
আবহাওয়া
১২:৫১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৪র্থ মেয়াদেও জয়ী হবে শেখ হাসিনার দল : ব্লুমবার্গ

৪র্থ মেয়াদেও জয়ী হবে শেখ হাসিনার দল : ব্লুমবার্গ

চট্টগ্রামে বিশাল জনসমুদ্রে শেখ হাসিনা

‘  বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সম্ভাব্য জয়ী হওয়ার কারণ এটা নয় যে, তার অনেক প্রতিপক্ষ কারাগারে আছেন বা আইনি ফাঁদে পড়েছেন। বরং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাফল্যের কারণেই এটা ব্যাপকভাবে প্রত্যাশিত।’

বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও ‘সময়োচিত সংস্কার পদক্ষেপ’ নিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গ। একই সঙ্গে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন সরকার টানা চতুর্থ মেয়াদেও নির্বাচিত হবে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক অর্থবিষয়ক এ সংবাদ সংস্থা এক নিবন্ধে লিখেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পুরো তহবিল পেতে শেখ হাসিনাকে আরও সংস্কার করার পরামর্শ দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যালট বাক্সে পরাজিত হওয়ার ভয়ে বিশ্বজুড়ে সরকারি দলের নেতারা প্রায়শই আইএমএফের সঙ্গে সম্মত সংস্কার বাস্তবায়নে পিছিয়ে পড়ছেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ব্যতিক্রম।

‘তার দ্রুত আইএমএফ ম্যান্ডেটের বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার এ দেশটি ঘুরে দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তান এখনও জ্বালানি ভর্তুকি নিয়ে দুরবস্থার মধ্যে রয়েছে। শ্রীলঙ্কা স্থানীয় পৌরসভা নির্বাচন বিলম্বিত করেছে। কারণ, তারা গত সপ্তাহে আইএমএফের তহবিল পেতে কর এবং সুদের হার বাড়িয়েছে,’ বলে উল্লেখ করা হয় নিবন্ধে।

গত জুলাই মাসে আইএমএফের সহায়তা চাওয়া দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে সবশেষ ছিল বাংলাদেশ। দেশটি দ্রুত জ্বালানিমূল্য বৃদ্ধির পর প্রথম ঋণ অনুমোদন পেয়েছে। শেখ হাসিনা এ পদক্ষেপ নিতে কোনো কুণ্ঠাবোধ করেননি।

বাসস

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা