30 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রমজানে ব্যাংকে লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত

রমজানে ব্যাংকে লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত

ব্যাংক

বিএনএ, ঢাকা: রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বুধবার (৩০ মার্চ) এক সার্কুলারে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার প্রত্যেক দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। কিন্তু লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি দেওয়া হয়েছে। তবে এ সময়ে নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে ব্যাংকের লেনদেন সময়সূচি পূর্বাস্থায় ফিরে আসবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। তবে ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা