31 C
আবহাওয়া
৭:৩৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রমজানে ৫টা থেকে ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

রমজানে ৫টা থেকে ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

কর্ণফুলী ফিলিং স্টেশন

বিএনএ ডেস্ক, ঢাকা: রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এক ঘণ্টা সময় বাড়িয়ে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে বলে বুধবার (৩০ মার্চ) পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, রোজার শুরু থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১১টা, অর্থাৎ প্রতিদিন ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে ১ মার্চ থেকে সিএনজি স্টেশন পাঁচ ঘণ্টা চালু রাখার ঘোষণা করে পেট্রোবাংলা। বর্তমানে বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম